More

    বামনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

    অবশ্যই পরুন

    বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জেসিএল মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে অ্যাডভোকেট শাহজাহান কবীর ও হোসনেয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    সোমবার বেলা ১২টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের জন প্রতি ২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মীর আসাদুজ্জামান, প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র হালদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলতাফ হোসেন, বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক মো. হাবিবুর রহমানসহ মরহুম অ্যাডভোকেট শাহজাহান কবীর এর পরিবারবর্গ।

    জানাগেছে, চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান কবীর। তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে তাঁর সন্তানরা বাবা ও মায়ের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ওই ফাউন্ডেশন দিয়ে তারা এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মেধাবী গরীব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নেন। এতে প্রত্যন্ত এলাকায় মেধাবীরা লেখাপড়ায় অনেক উৎসাহী হবেন বলে জানান পরিবারের সদস্যরা।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...