More

    পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করতে আসছে রৌপ্যমুদ্রা

    অবশ্যই পরুন

    জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্যমুদ্রা মুদ্রণ করেছে।

    ২২ জানুয়ারি (রবিবার) স্মারক রৌপ্যমুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা অফিস থেকে পাওয়া যাবে। প্রতিটি রৌপ্যমুদ্রা কিনতে লাগবে ৫ হাজার টাকা।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্যমুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য : ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্যমুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্যমুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে।

    এ ছাড়া স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতুর একটি ছবি এবং সেতুর ওপরে ‘Padma Bridge-The Symbol of national pride’  এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল 2022 অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্যমুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

    বরিশাল ডট নিউজ /স্ব/জ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...