More

    বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশে আসছেন কাল

    অবশ্যই পরুন

    বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বাংলাদেশে তার প্রথম সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তিন দিনের সফরে বিশ্বব্যাংক এমডি (অপারেশনস) ২২ জানুয়ারি বাংলাদেশ-বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন করতে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, ‘মাানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারিত্ব এবং দেশটির উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হিসেবে গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এ সাফল্যগুলো সরাসরি দেখার অপেক্ষায় আছি।

    ভ্যান ট্রটসেনবার্গ তার সফরে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পগুলোও পরিদর্শন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...