More

    কালকিনিতে দিন দুপুরে ডাকাতিকালে ৫ডাকাত আটক

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে দিন দুপুরে ইজিবাইক ডাকাতি কালে ধারালো ৩টি ছুরি ও ১টি চাপাতিসহ আন্তঃজেলার ৫ জন শীর্ষ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
    আজ (২২ জানুয়ারী ) রোববার দুপুরে আটক হওয়া ওই ডাকাতদের মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেছে কালকিনি থানা পুলিশ।
    আটককৃতরা হলো :গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়া(১৮),পটুয়াখালী জেলা সদরের লাকাঠি কিসমত গ্রামের জসিম হাওলাদারের ছেলে মোঃ রাব্বি হাওলাদার(১৮), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রুবেল মিস্ত্রীর ছেলে মোঃ ইশান মিস্ত্রি (১৮), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের লুৎফর সরদারের ছেলে মোঃ সাকিল সরদার(২৪) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে         (১৯)।
    পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, ডাকাতদল গত শনিবার ভোরে উপজেলার শিকার মঙ্গলবার এলাকার মিয়ারহাট বাজার থেকে একটি ইজিবাইকসহ চালকে অস্ত্রের মুখে জিন্মি করে ভূরঘাটার একটি ফাঁকা রাস্তায় নিয়ে চালকে চাপাতি দিয়ে কয়েকটি আঘাত করে। এতে করে সে গুরুতর আহত হয়। এ সময় ওই চালক আত্মচিৎকার স্থানীয় লোকজন এসে ওই ৫ ডাকাত অবরুদ্ধ করে রাখে। পরে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নেতৃত্বে এসআই মাহমুদের সার্বিক সহযোগীতায় ডাকাতদের আটক করা হয়।
    পরে আজ রোববার দুপুরে কালকিনি থানা পুলিশ ৫ ডাকাতকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেন।
    এ বিষয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, ডাকাতরা ইজিবাইক ডাকাতিকালে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়ে। ওই ৫ ডাকাতের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা রজু করা হয়েছে। তারা আন্তঃজেলার ডাকাত দল হিসেবে পরিচিত ।
     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ebendiese Anmeldung in die autoren sei das Einfache sache – eres sei schnell, wie geschmiert weiters vollumfanglich mobilfreundlich

    Um die Einzahlung as part of Spielbank Schleswig-Holstein zu tatigen, horen Diese einen einfacheren Schritten Aufsuchen Die leser muhelos unsre...