More

    বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা তদন্তে কমিশন কেন নয়, হাইকোর্টের রুল

    অবশ্যই পরুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনের ‘কুশীলবদের’ খুঁজে বের করতে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নেপথ্যে কারা ছিলো তা তদন্তে কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুলও জারি করেন।

    সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

    মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত। গত ২৫ অক্টোবর ২০২১ বঙ্গবন্ধু হত্যার ‘কুশীলব’ খুঁজতে তদন্ত কমিশন চেয়ে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাস।

    পরে এ রিট শুনানি করতে ২২ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। সোমবারও সময় চায় রাষ্ট্রপক্ষ। তা নাকচ করেন আদালত। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ebendiese Anmeldung in die autoren sei das Einfache sache – eres sei schnell, wie geschmiert weiters vollumfanglich mobilfreundlich

    Um die Einzahlung as part of Spielbank Schleswig-Holstein zu tatigen, horen Diese einen einfacheren Schritten Aufsuchen Die leser muhelos unsre...