More

    বিমানে অসদাচরণ, নামিয়ে দেওয়া হলো ২ যাত্রীকে

    অবশ্যই পরুন

    ভারতের স্পাইসজেটের একটি ফ্লাইটে বিমানবালার সঙ্গে খারাপ আচরণ করায় অভিযুক্ত দুই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, দিল্লি-হায়দারাবাদ রুটের এসজি-৮১৩৩ ফ্লাইটে এক যাত্রী বিমানবালার সঙ্গে উঁচু গলায় কথা বলছেন। সেখানে আরও দুই যাত্রী জড়ো হয়েছেন। এ সময় যাত্রী ও কেবিন ক্রুদের মধ্যে কথা কাটাকাটি হতে দেখা যায়।

    এক বিবৃতিতে স্পাইসজেট এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার দিল্লি বিমানবন্দরে ফ্লাইট এসজি-৮১৩৩ বোর্ডিংয়ের সময় এক যাত্রী বিমানবালার সঙ্গে বাজে আচরণ ও অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন। বিষয়টি তিনি পিআইসি (পাইলট ইন কমান্ড) এবং নিরাপত্তাকর্মীদের জানান। এরপর ওই যাত্রী এবং এক সহযাত্রীকে প্লেন থেকে নামিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হস্তান্তর করা হয়।

    এতে আরও বলা হয়, এ ঘটনার পর নিজেদের আচরণের জন্য ওই যাত্রীরা লিখিতভাবে ক্ষমা চায়। কিন্তু অন্য যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের প্লেন থেকে নামিয়ে দেওয়া ।

     বরিশাল  ডট  নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...