More

    ইউক্রেনে ৩১টি শক্তিশালী ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র

    অবশ্যই পরুন

    ইউক্রেনের জন্য ৩১টি শক্তিশালী এম১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র। দেশটিতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানি ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

    ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এসব ট্যাংক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করবে। এই দুটি ঘোষণা ইউক্রেন যুদ্ধে একটি টার্নিং পয়েন্ট। ট্যাংকগুলো শীত শেষে সম্ভাব্য রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে সহায়তা করবে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিজয়ের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ মুক্ত বিশ্ব ইউক্রেনের মুক্তির জন্য আগের মতো অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ।

    ইউক্রেন কয়েক মাস ধরে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে তদবির করেছে। সম্প্রতি ইউক্রেনের মিত্র দেশগুলো সম্মুখ সমরে অস্ত্র সরঞ্জাম পাঠানোর কথা বলে আসছিল। বিশেষ করে পোল্যান্ড জার্মানিকে লিওপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে চাপ দিয়ে আসছিল। এ ছাড়া নরওয়েও ইউক্রেনে লিওপার্ড-২ পাঠাতে চায় বলে আলোচনা শোনা গেছে।

    জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবারস্ট্রেইট জানিয়েছেন, প্রথমে ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানো হবে। ইউক্রেনে যাওয়ার জন্য অচিরেই দুটি ট্যাংক ব্যাটালিয়ন প্রস্তুত করা হবে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ট্যাংক পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানি এতদিন ধরে দেশের ভেতরে-বাইরে নানা চাপ উপেক্ষা করেছে। ওয়াশিংটন বলছে, অত্যাধুনিক প্রযুক্তির আব্রামস ট্যাংক পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে লিওপার্ড-২ ট্যাংক রয়েছে।

     বরিশাল ডট নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...