More

    বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কামরুন নাহার

    অবশ্যই পরুন

    ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে চলমান বিশ্বকাপ শ্যুটিংয়ে শনিবার (২৮ জানুয়ারি) মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ষষ্ঠ হয়ে ফাইনালে ওঠেন বাংলাদেশের কামরুন নাহার। ফাইনালটা অবশ্য তার ভালো হয়নি। আটজনের মধ্যে অষ্টম হয়েছেন।

    জাকার্তা থেকে বাংলাদেশ কোচ গোলাম মহিউদ্দিন শিপলু বলেন, ‘বিশ্বকাপ শুটিংয়ে ফাইনালে খেলা বাংলাদেশের কোনো শুটারের জন্য দারুণ ব্যাপার। আমরা কখনো ফাইনালে খেলতে পারিনি। কামরুন নাহার সেটা করে দেখিয়েছে। আমরাও যে চেষ্টা করলে পারি এটা তারই প্রমাণ। পোল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়াসহ বিশ্বের ৫২টি দেশ অংশ নিয়েছে ইভেন্টটিতে।

    ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে আজ ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন কামরুন নাহার। এরপর পদকের লড়াইয়ে অবতীর্ণ হন। গত অক্টোবরে কায়রোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জয়ের আলোয় উদ্ভাসিত হন কামরুন। সেবার ৬২৯ স্কোর করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শ্যুটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

    ফাইনালে উঠতে না পারলেও হয়েছেন ১৪তম। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে ফাইনাল রাউন্ড মিলিয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব সেরা ১০ জন নারী শ্যুটারের মধ্যে থাকতে পারেন কামরুন নাহার।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Scopri il Fascino dei Giochi da Casinò Online

    ContenutoI Vantaggi dei Giochi da Casinò OnlineStrategie di Scommessa EfficaciDivertimento e Intrattenimento Responsabile Esplora il mondo affascinante dei giochi da...