More

    ব্যাট-হেলমেট ছুড়ে ফেলায় শান্তর শাস্তি

    অবশ্যই পরুন

    নাজমুল হোসেন শান্তকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি। আচরণবিধি ভঙ্গের দায়ে সিলেট স্ট্রাইকার্সের ওপেনারকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং একইসঙ্গে তাকে তিরস্কারও করা হয়েছে।

    শান্ত লেভেল ১-এর বিসিবি কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। যেখানে বলা আছে, ম্যাচ চলাকালীন সময়ে কোনো ক্রিকেটীয় ব্যবহারকৃত জিনিস অপব্যবহার করা যাবে না।

    শান্তকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি দ্রেবব্রত পাল। তবে আনিত অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

    শনিবার বিপিএলে সিলেট পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের ঘটনা এটি। যেখানে চট্টগ্রামের ১৭৪ রান তাড়া করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় সিলেট। সিলেটের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন শান্ত। তিনি আসরে সর্বোচ্চ রানের মালিকও হন।

    তবে আউট হয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি শান্ত। ডাউন দ্য উইকেটে এসে স্পিন খেলতে গিয়ে স্টাম্পড হন বাঁ-হাতি এই ব্যাটার। পরে বাউন্ডারি লাইন পেরিয়ে ডাগ আউটে যাওয়ার সময় হাতে থাকা হেলমেট ও ব্যাট মাটিতে ছুড়ে মারেন।

    মাঠে থাকা দুই আম্পায়ারের ওই ঘটনা চোখ এড়ায়নি। রেফারির কাছে তারা আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Scopri il Fascino dei Giochi da Casinò Online

    ContenutoI Vantaggi dei Giochi da Casinò OnlineStrategie di Scommessa EfficaciDivertimento e Intrattenimento Responsabile Esplora il mondo affascinante dei giochi da...