More

    মোরেলগঞ্জে বাঘের গর্জন, আতঙ্কিত স্থানীয়রা

    অবশ্যই পরুন

    বাগেরহাটের মোরেলগঞ্জের পশ্চিম আমুরবুনিয়া গ্রামের পাশের সুধীরের সিলা এলাকায় বাঘের গর্জন শোনা গেছে বলে দাবি স্থানীয়দের। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই জনপদের বাসিন্দারা।

    গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ওই গর্জন শোনা যায়।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    তিনি বলেন, বাঘ যাতে গ্রামে প্রবেশ করতে না পারে সেজন্য বনসুরক্ষায় নিয়োজিত বিটিআরটি টিমের সদস্য ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাইকিং ও পাহারা দেয়া হচ্ছে। বন ও পশ্চিম আমুরবুনিয়া গ্রামে মধ্যে শুধু একটা খাল (যা মরা ভোলানদী নামে পরিচিত) এই খাল পার হয়ে বাঘ যেন গ্রামে ঢুকতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক থেকে পাহারা দিচ্ছি।

    মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বাঘ পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন খালের পাড়ে গর্জন দিয়েছে। পুলিশ বাহিনীও সতর্ক আছে। প্রয়োজনে পুলিশ সদস্যরাও বিটিআরটি টিম ও বন বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

    এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের আমুরবুনিয়ার সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণের শিকার হয়।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....