More

    ঢাকায় জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ

    অবশ্যই পরুন

    ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার সকালে অধিদপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান এ তথ্য জানান।

    এর আগে গত ২৭ জানুয়ারি এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঢাকায় জমজমের পানির উৎস জানতে মাঠে নামে প্রতিষ্ঠানটি।

    ভোক্তার ডিজি বলেন, ‘জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

    তিনি বলেন, ‘আমার মতে অবৈধভাবে জমজমের পানি বিক্রি হচ্ছে এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এখন এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি। তারা আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন এ বিষয়ে কী করা যায়। তারপর আমরা সিদ্ধান্ত নেব। জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ থাকবে। আমাদের গোয়েন্দা সংস্থা সেখানে কাজ করবে।

    নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিক্রি করলে, প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। শফিকুজ্জামান জানান, এ বিষয়ে তারা মালিক সমিতি ও ব্যবসায়ীদের লিখিত মতামত নেবেন। তারপর ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিশ্বাসের কথা বলে জমজমের পানি বিক্রি করা যাবে না, উৎস জানতে হবে বলেও যোগ করেন তিনি।

    তিনি বলেন, ‘আমার যতটুকু ধারণা, ছোট বোতল এখানেই রিফিল হয়। আমরা গোয়েন্দা সংস্থাকে এই বিষয়ে কাজে লাগাব। যেখানেই তথ্য পাব সেখানেই অভিযান চালাব। সভায় এই পানি বিক্রেতারা জানান, তারা এসব বোতল হাজিদের কাছ থেকে কিনতেন। শুধু বিশ্বাসের ওপর নির্ভর করে তারা কিনে বিক্রি করতেন।

    সভায় অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক এবং ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ বিক্রেতা, ব্যবসায়ী ও ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Scopri il Fascino dei Giochi da Casinò Online

    ContenutoI Vantaggi dei Giochi da Casinò OnlineStrategie di Scommessa EfficaciDivertimento e Intrattenimento Responsabile Esplora il mondo affascinante dei giochi da...