More

    কলাপাড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।।

    অবশ্যই পরুন

    প্রতিষ্ঠার ২যুগ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় যুগান্তরের প্রতিবার্ষিকী পালিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    স্বজন সমাবেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ঢালী রুহুল আমিন অভির সভাপতিত্বে সাংবাদিক জসীম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সদস্য ও সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক শামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য জীবন কুমার মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, অন্যন্যেও মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য মো: এনামূল হক, রিপোর্টাস ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাধারন সম্পাদক রাসেল মোল্লা, সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এসএম আলঙ্গীর হোসেন প্রমূখ।

    অনুষ্ঠনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগান্তর কলাপাড়া উপজেলা প্রতিনিধি অমল মুখার্জী তিনি তার বক্তব্যের শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা দেশের বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা প্রায়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কমনা কওে বলেন, আজ আমাদের অভিভাবক প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বেঁেচ নেই। কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে আমাদেও মাঝে তথা দেশ বাসীর মঝে বেঁেচ রয়েছেন। তার মতো একজন সুদক্ষ অভিভাবকের কারনে আজ যুগান্তর সবার কাছে সমাদৃত।

    আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রায়াত নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে কেক কাটেন অতিথিরা।

     

    বরিশাল ডট নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Récupérer un compte CasinoZer piraté rapidement

    SommaireSignes Indiquant un Compte Potentiellement PiratéActions Immédiates à EntreprendreContacter le Support Client de CasinoZerProcessus de Récupération et de SécurisationPrévention...