More

    ভোলায় ট্রলি উল্টে প্রাণ গেলো দুই শ্রমিকের

    অবশ্যই পরুন

    একটি ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১৩ শ্রমিক আহত হয়েছেন।

    ভোলায় ট্রলি উল্টে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ শ্রমিক। নিহতরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ফখরুল (৩০) ও মো. মহসিন (২৫) ।

    বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনার পর ঢাকায় নেওয়ার পথে মাওয়া ঘাট এলাকায় তারা মারা যান।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাংলাবাজার থেকে একটি ট্রলিতে করে ১৭ জন শ্রমিক বটতলা খাল এলাকায় একটি জাহাজ থেকে মালামাল নামানোর জন্য রওয়ানা হন। পরে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইাউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির সামনে সড়কে আসলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সাতজনকে বরিশাল পাঠান। এরপর বরিশাল থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ঘাট এলাকায় রাতে ফখরুল ও মহসিন মারা যান।

    বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ বৃহস্পতিবার সকালে ভোলা আসবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...