More

    দশমিনায় জ্বীন তাড়ানোর নামে ছাত্রীকে হত্যা, আটক ২

    অবশ্যই পরুন

    দশমিনা (পটুয়াখালী) প্রতিবেদক: জ্বীন তাড়ানোর নামে কলেজ ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলো ফকির। এতে গুরুতর দগ্ধ হয়েছিলো হাফসা (২০)। ৭দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় ছাত্রীটি। এ ঘটনার দায়ে বুধবার দশমিনা থানা পুলিশ ২জনকে গ্রেফতার করেছে বুধবার। 

    জানা গেছে, গত ২১ জানুয়ারি উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মৃধার ছোট মেয়ে ও আলীপুরা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী হাফসা তাঁর ভাই রিয়াজ মৃধার শ্বশুরবাড়ি বেড়াতে যান। হাফসার মধ্যে জ্বীনের আছর রয়েছে এমন ধারনায় তাঁর ভাবি আয়শা বেগম নিপা তাঁকে স্থানীয় মনির হোসেনের স্ত্রী ফকির নুরজাহান বেগমের কাছে নিয়ে যায়। জিন তাড়ানোর নামে ওই রাতে ফকির নুরজাহান একটি বিলে নিয়ে হাফসাকে মারধর করে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। হাফসার শরীরে আগুন দেওয়ার সময় হাফসা তাঁর মোবাইল ফোনের রেকর্ডার চালু রাখে। আগুনে জ্বলে যাওয়ার সময় হাফসার প্রচণ্ড আর্তনাদ ও আকুতি মোবাইল ফোনে রেকর্ড হয়ে যায়। ওই সময় পাশের একটি বাড়িতে দৌড়ে গিয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন হাফসা। ওই বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে বাড়ির লোকজন হাফসাকে বাঁচাতে গেলে তাদের বাধা দেয় ফকির নুরজাহান ও তার সঙ্গীরা। 

    হাফসার মেজ বোন মলিনা বেগমের স্বামী আলী হোসেন মৃধা বলেন, ওই দিন রাতে হাফসাকে গুরুতর আহত অবস্থায় দশমিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২২ জানুয়ারি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাফসার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানোর পর গত ২৭ জানুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়।

    এ ঘটনায় ফকির নুরজাহান, পুত্রবধূ আয়শা বেগম নিপাসহ ছয়জনকে আসামি করে গত ২৯ জানুয়ারি হাফসার মা লুৎফুন্নেছা বেগম দশমিনা থানায় মামলা করেন।

    দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মামলায় ছয়জনের নামসহ অচেনা আরও কয়েকজন আসামি করা হয়। দু’জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the quiet corners of best anonymous casinos for hassle-free play

    Navigating the subtle features and straightforward interfaces of best anonymous casinos reveals a quieter side of online play where privacy and ease come together naturally.