More

    জয়া আহসান ইউএনডিপির শুভেচ্ছাদূত

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সাল থেকে জয়া আহসান ইউএনডিপি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। তার এই দায়িত্ব আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে। সংস্থাটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তিনি।

    জানা গেছে, শুভেচ্ছাদূত হিসেবে মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন জয়া আহসান।

    এ প্রসঙ্গে জয়া বলেন, আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে আমি আনন্দিত। তাদের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি।

    তিনি আরও বলেন, ‘২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে।’

    এদিকে জয়া আহসান ইউএনডিপির শুভেচ্ছাদূত হওয়ায় নিজেদের সৌভাগ্যবান মনে করছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তার ভাষ্য, জয়া আহসান শুধু জনপ্রিয় শিল্পী নন, সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ একজন মানুষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...