More

    খুলনাকে বরিশালের চ্যালেঞ্জ 

    অবশ্যই পরুন

    স্পোর্টস ডেস্ক: বড় সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। বিপিএলে সাকিব-ইফতেখারের ব্যাটে খুলনার বিপক্ষে তাদের এ অবস্থান। আজ শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় বরিশাল।
    ইফতেখার এ আসরে নিজের চতুর্থ অর্ধশতকের দেখা পেলেও সাকিবের ব্যাটে আসে ঝড়ো ৩৬ রান। আর শেষদিকে করিম জানাতের ৮ বলে ১৬ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানে থামে বরিশালের ইনিংস। শেষ পাঁচ ওভারেই আসে ৭৯ রান।

    জন্মদিনের উপহার হিসেবেই হয়তো ফজলে মাহমুদকে ওপেনিংয়ে পাঠিয়েছিলে সাকিব। সাচ্ছন্দ্যেই সেই উপহার গ্রহণ করেছেন তিনি। আসরে প্রথমবারের মতো ব্যাট করতে নেমে ২৯ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ফজলে মাহমুদ। এর আগে দুই ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে নামা হয়নি, একটা বলও করা হয়নি।

    তবে আজ সুযোগ পেয়ে ভুল করেননি, দলকেও এনে দিয়েছেন দারুণ সূচনা। প্রথমে এনামুল হক বিজয়ের সাথে ২১ বলে ৩২ ও তারপর ইবরাহিম জাদরানের সাথে গড়ে তোলেন ৩৩ বলে ৪১ রানের জুটি। এনামুল আউট হন ৭ বলে ১২ রানে। ফজলে মাহমুদ যখন আউট হন, দলের রান তখন ৮.২ ওভারে ২ উইকেটে ৭৩ রান।

    এরপর মাঠে আসেন সাকিব, আর স্বভাবতই সব আলো কেড়ে নেন তিনি। যদিও ইবরাহিম জাদরানের সাথে তার ইনিংসটা বড় হয়নি, ইবরাহিম আউট হন ২৩ বলে ২৩ রানে। তবে ইফতেখারকে সাথে নিয়ে দলের সংগ্রহ বাড়ানোয় মনযোগী হন সাকিব, দুজনে মিলে খেলতে থাকেন সাচ্ছন্দ্যে। গড়ে তোলেন অর্ধশতাধিক রানের জুটি। তাদের ৩৬ বলে ৫২ রানের জুটি ভাঙে সাকিব আউট হলে। ফেরার আগে ১ চার আর ৪ ছক্কায় ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সাকিব।

    সাকিবকে আউট করেও রেহাই পায়নি খুলনা। ছয় নম্বরে ব্যাটিং করতে এসে ইফতেখার আহমেদের সাথে ১৪ বলে ৪০ রানের জুটি গড়ে তোলেন করিম জানাত। তিনি ৮ বলে ১৬ রান করে শেষ ওভারে আউট হলেও ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ইফতেখার। মাহমুদউল্লাহ রিয়াদ ২ বলে ৫ রান করে থাকেন অপরাজিত।

    খুলনার হয়ে ৪৮ রানে ৩ উইকেট নেন পল ভ্যান মিকিরেন। এছাড়া নাহিদুল ইসলাম ও হাসান মুরাদ পান একটি করে উইকেট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magius Casino – Quick‑Fire Play voor de Moderne Gokker

    The Pulse of a Quick SessionWanneer je inlogt bij Magius, is het eerste dat je meestal begroet met een...