More

    কালকিনি পাইলট গার্লস’এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি মাদারীপুর-৩ মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর  আবদুস সোবহান গোলাপ (এমপি) উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও বাংলাদেশের উন্নয়ন উপলক্ষে ‘অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উক্ত ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়।
    এসময় প্রধান অতিথি তার বক্তব্য, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন।
    এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে, উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুমন হোসেনের সঞ্চয়লনয় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ অধ্যাপিকা তাহমিনা বেগম, পৌরসভা মেয়র এস.এম হানিফ, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড, আবুল বাসার,  কালকিনি সৈয়দ আবুল হোসেন, একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন ৭নং পৌর কাউন্সিলর ইউনুস হাওলাদার  গভর্নিং বোর্ডের  সকল সদস্যবৃন্দ, অভিবাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকত ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....