More

    লবন পানি: ফসল রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিবেদক:পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নে লবন পানি উঠিয়ে শতশত একর কৃষি
    জমিরর ফষল নষ্ট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কৃষক ও জন প্রতিনিধিরা। সোমবার সকাল ১১টায়
    কলাপাড়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে শতাধিক কৃষক তাদের মাঠের উৎপাদিত তরমুজসহ রবি শস্য রক্ষার জন্য
    উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা চেয়ে এ মানববন্ধন করে।
    কৃষকরা অভিযোগ করেন, কোটি কোটি টাকার ফষল আর কয়েকদিন পর কৃষকরা বিক্রি করবে। কিন্তু আট
    লেন সড়ক নির্মানে বালু ভরাট কাজে নিয়োজিত স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানী লবন পানি
    উঠিয়ে কৃষকদের সর্বনাশ করে দিচ্ছে। সংরক্ষিত মিঠা পানির খালে লবন পানি প্রবেশ করানোর কারনে
    কৃষকরা সেচ দিতে পারছে না। একারনে তরমুজ, ভূট্রা, মরিচসহ বিভিন্ন রবি শস্য মাঠেই নষ্ট হয়ে
    যাচ্ছে। তাই কৃষকরা উন্নয়ন কাজ অব্যাহত রেখে বিকল্প উপায়ে বালু উত্তোলনের লবন পানি নিস্কাশনের
    দাবি জানান।
    টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আঃ খালেক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী
    সভায় বক্তব্য রাখেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউপি সদস্য মাসুম
    বিল্লাহ, কৃষক সালাম হাওলাদার, নসু সিকদার, দুধাল মিরা, আল আমিন আকন প্রমুখ।
    এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, কৃষকদের অভিযোগের
    প্রেক্ষিতে স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানীর প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। লবন পানিতে
    কৃষকদের ফষলের যাতে কোন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Récupérer un compte CasinoZer piraté rapidement

    SommaireSignes Indiquant un Compte Potentiellement PiratéActions Immédiates à EntreprendreContacter le Support Client de CasinoZerProcessus de Récupération et de SécurisationPrévention...