More

    প্রেমিকার জন্যে নকল পুলিশ সাজতে গিয়ে গ্রেফতার

    অবশ্যই পরুন

    থানার সামনে ছবি তুলতে গিয়ে ভুয়া পুলিশ  গ্রেফতার। পুলিশ পরিচয়ে নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রেম করেন কুমিল্লার এক যুবক। প্রেমিকার কাছে বিশ্বস্ততা অর্জন করতে পুলিশের পোশাক পরে থানার সামনে ছবি তুলতে গিয়ে গ্রেফতার হন তিনি। গ্রেফতার দিপ্ত আচার্য্য ওরফে শুভ্র (২৩) কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের চন্দ্র আচার্য্যের ছেলে।

    বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরব থানার মূল ফটক থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    ভৈরব থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশের কোটি পরিহিত, পায়ে পুলিশের বুট, কোমরে পুলিশের আইডি কার্ড ঝুলানো ও পুলিশের মনোগ্রামযুক্ত ব্যাগ কাঁধে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছিলেন দিপ্ত আচার্য্য। এ সময় তিনি ইমোতে কারও সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি ভৈরব থানায় কর্মরত এসআই শহিদুর রহমানের নজরে আসলে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এসআই পদে চাঁদপুর থানায় কর্মরত। এ সময় তার পায়ের বুট ও তার আইডি কার্ড চেক করতেই বেরিয়ে আসে থলের বিড়াল।

    পরে জানা যায়, ওই যুবক চাঁদপুর থানায় কর্মরত এক মহিলা পুলিশের সাথে প্রেম করে আসছিলেন। প্রেমিকার কাছে গ্রহণযোগ্যতা পেতেই নকল এসআই সেজে তিনি ভৈরব থানায় কর্মরত আছেন তা বোঝাতে চেয়েছিলেন।

    এ বিষয়ে ভৈরব থানার এসআই শহিদুর রহমান জানান, রাতে আমার ডিউটি ছিল। থানা থেকে বের হতেই ওই যুবককে চোখে পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া মনে হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলমের কাছে নিয়ে যাই। তার বাড়িতে যোগাযোগ করে জানা যায় তিনি পুলিশের চাকরি করেন না। এই পোশাক ঢাকা পলওয়েল মার্কেট থেকে কেনা এবং প্রেমিকার কাছে বিশ্বস্ততা অর্জন করতে এ কাজ করেছেন তিনি।

    এসআই জানান, এ ঘটনায় ভৈরব থানায় একটি মামলা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ” war, dass nachfolgende Einzahlung ebenfalls uber PayPal erfolgte (Closed-Loop-Prinzip)

    Hinsichtlich nachfolgende Bearbeitungszeiten, stattfinden PayPal Einzahlungen zumeist auf anhieb. Ebendiese 'ne Schritt-fur-Schritt-Betriebsanleitung anbietet nachfolgende diskretesten Punkte, um bald mit...