More

    পাথরঘাটায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ১২

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জানান, শনিবার বেলা ১১টার দিকে থানা সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গুরুতর আহতরা হলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ হারুন অর রশিদ, সদস্য সচিব খায়রুল শরীফ, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ। হাদিদ, হাফেজ আলমগীর, মিজানুর রহমান, আব্বাস উদ্দিনসহ অনেকে।

    হারুন অর রশিদ বলেন, শনিবার সারাদেশে বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সকাল ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসেন। রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভাংচুর করে।

    এদিকে আজকের কর্মসূচিকে কেন্দ্র করে পাথরঘাটা থানা পুলিশ গতকাল রাতে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে তল্লাশি অভিযান চালায়।

    অপরদিকে পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ শাহজাদা অভিযোগ করেন, বিএনপির কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়েছে বলে তারা প্রতিবাদ করেছেন। এ সময় তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তবে কোনো মারামারি হয়নি বলে দাবি করেন তিনি।

    পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম জানান, ঘটনার সময় পুলিশের উপস্থিতি থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। শুধু হাতাহাতি হয়েছে। এ ঘটনায় কোনো গ্রেপ্তার বা মামলা হয়নি বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...