More

    আগামী আসর থেকে বিপিএল খেলবে না ফরচুন বরিশাল!

    অবশ্যই পরুন

    রবিবার, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিদায় ঘণ্টা বেজে উঠল, কীর্তনখোলা পাড়ের দলটি এলিমিনেটর পর্ব থেকে বিদায় নিয়েছে। সেই হারের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় দলের মালিক মিজানুর রহমানের কণ্ঠে। আগামী মৌসুম থেকে বিপিএলে অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি।

    দলের হারের জন্য বিপিএলের সময়কে দায়ী করেছেন ফরচুন বরিশাল মালিক। কারণ বিপিএল এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চলছে। ফলে বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে শঙ্কা রয়েছে, দীর্ঘমেয়াদি সেবা পেতে পারেন না তারা।

    বিদেশী ক্রিকেটারদের থেকে দীর্ঘ সময় সমর্থন না পাওয়া এবার বেশ ভালোভাবেই ভুগিয়েছে দলগুলোকে। বিশেষ করে প্লে-অফে এসে ফরচুন বরিশাল বেশ অস্বস্তিতেই পড়েছিল বলা যায়। হার দিয়েই যার মূল্য শোধ করতে হয়। আর তাই বিপিএলের সময়সূচি নিয়ে বেশ হতাশ ফরচুন বরিশাল মালিক।

    ম্যাচ শেষে ফরচুন বরিশালের স্বত্ত্বধিকারী বলেন, ‘আসলে সময়সূচিটা দেখতে হবে। সময়সূচি যদি এমন এলোমেলো হয়, তবে আমরা পরের মৌসুমে আর আসবো না। একজন ক্রিকেটারকে নেবো সে যেন নিয়মিতভাবে শেষ পর্যন্ত থাকতে পারে। যদি এখনকার মতো উইন্ডো হয়, তবে ফরচুন বরিশাল উইল নট কাম ব্যাক।’

    নবম আসর শুরুর আগে বিপিএলের অব্যবস্থাপনার সমালোচনা করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সেই সময় বিপিএলের দায়িত্ব পেলে সাকিব কী করবেন বলেও জানান তিনি। যার একটি ছিল, বিপিএল হবে খেলোয়াড়দের অবসর সময়ে। এবারও একই সুর ফরচুন বরিশালের মালিকের কন্ঠে। মিজানুর বলেন, ‘স্লটটা আগে ঠিক করতে হবে। আসলে এভাবে স্লট করে খেলা যায় না।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Regelma?ige Pausen ferner dies Behalten der Gewerbe inoffizieller mitarbeiter Pupille sind Dinge, die wir unseren Benutzern besagen

    Eres ist reibungslos, ebendiese Grenzwerte hinter verschieben, und falls Die kunden zigeunern zu diesem zweck entscheiden, Das Limit hinten...