More

    আজ বিশ্ব ভালোবাসা দিবস

    অবশ্যই পরুন

    বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা থেকে শুরু করে মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।

    তারুণ্যের বিশুদ্ধ উচ্ছ্বাসে সারা বিশ্বের মতো আমাদের দেশেও ভালোবাসা দিবস পালিত হচ্ছে। ভালোবাসার উৎসবে মুখর আজ রাজধানী। এ উৎসবের ছোঁয়া লাগবে গ্রাম-বাংলার জনজীবনেও। মুঠোফোনের মেসেজ অথবা অনলাইনের চ্যাটিংয়ে প্রেমকথার প্রকাশ পাবে।

    অনেকের মতে, ফেব্রুয়ারির এ সময়ে পাখিরা তাদের জুটি খুঁজতে বাসা বাঁধে। তীব্র সৌরভ ছড়িয়ে ফুল সৌন্দর্য বাড়িয়ে পরিপূর্ণভাবে বিকশিত হয়।

    এ দিনে চকোলেট, পারফিউম, প্রেমবার্তা, হীরার আংটি, প্রিয় পোশাক ইত্যাদি শৌখিন উপঢৌকন প্রিয়জনকে উপহার দেয়া হয়। তবে আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। চলবে উপহার দেওয়া-নেওয়া।

    ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ভ্যালেনটাইনস ডে করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদণ্ড দেন।

    মৃত্যুর আগে ফাদার ভ্যালেনটাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ফ্রম ইওর ভ্যালেনটাইন। সেন্ট ভ্যালেনটাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন।

    যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেনটাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Minunata_strategie_cu_chicken_road_te_așteaptă_învinge_obstacolele_și_maximi

    Minunata strategie cu chicken road te așteaptă, învinge obstacolele și maximizează punctajulStrategii pentru a traversa șoseaua în siguranțăImportanța reflexelor...