More

    ভূমিকম্পে এবার কাঁপল জম্মু-কাশ্মীর

    অবশ্যই পরুন

    এবার ভারতে সিকিমের পর কাঁপল জম্মু-কাশ্মীর। তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের পরিস্থিতির রেশ এখনো কাটেনি। এর আগে গতকাল নিউজিল্যান্ড ও ফিলিপাইনেও ভূমিকম্প হয়। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় রাজ্যের কাটরায় আঘাত হানে এটি। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। ভোর ৫টায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।

    এর আগে, গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিমে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আজকের এই ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজ্যের ইয়ুকসম শহরে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঈদের আগে লঞ্চগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহে নৌ-পরিবহনমন্ত্রীকে চিঠি

    ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীবাহী লঞ্চগুলোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ চাইছেন মালিকরা। এ জন্য ডিপোগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে...