More

    বরগুনায় ১৯ টি বাইসাইকেল উপহার পেলেন নারী ফুটবলারা

    অবশ্যই পরুন

    বরগুনা সদর উপজেলা নারী ফুটবলারা বিভাগীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় বাইসাইকেল উপহার প্রদান করেন সামাজিক সংগঠন স্যাপ বাংলাদেশ।

    আজ সোমবার সকাল সাড়ে ১১ টায়।

    উপজেলা পরিষদ হলরুমে এ সাইকেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন বরগুনা। এতে সহযোগিতা করেন সাউথ এশিয়া পার্টনারশিপ (স্যাপ বাংলাদেশ)। সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ কাওছার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাপ বাংলাদেশের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও স্যাপ বাংলাদেশের প্রতিনিধিগণ।

    এ সময়ে প্রধান অতিথি বলেন,ছেলেদের চেয়ে নারীরা কোন অংশেই পিছিয়ে নেই। তাদের এগিয়ে নিতে আমাদের সকল প্রকার চেষ্টা থাকবে। তাই তাদেরকে উৎসাহিত করার জন্য এই সাইকেল বিতরণ করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে তারা আরো ভালো খেলবে এবং বরগুনার মুখ উজ্জ্বল করবে।

    এ সময়ে ফুটবল কোচ মীর বজলুর রহমান বলেন,আমাদের মেয়েরা অনেক দূর থেকে পায়ে হেটে অনুশীলন করতে আসতো এতে তাদের অনেক সমস্যা হতো,এখন ওরা খুশিতে বাই সাইকেল চালিয়ে অনুশীলন করতে আসবে এবং খেলা গতিকে আরো প্রশারিত করবে।

    ফুবটবলার  বলেন,আমাদের কষ্টের দিন শেষ আমরা এখন বাই সাইকেল চালিয়ে অনুশীলন করতে আসতে পারবো এবং নারী কোনও দিক থেকে পিছিয়ে নেই সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এরপর আমরা জাতীয় দলে খেলতে চাই।

    বরগুনা সদর উপজেলা নারী ফুটবল দলেরা বিভাগীয় পর্যায়  বিজয়ী হওয়ায় ১৯ জনকে, ১৯ টি বাইসাইকেল উপহার দেওয়া হয়। নারী খেলোয়াড়রা বাইসাইকেল পেয়ে খুব আনন্দিত।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...