More

    পটুয়াখালীতে ১০কেজি গাজা সহ গ্রেফতার ২

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিবেদক: পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন মনির হোসেন প্যাদা (৩৫) ও ইউসুফ কাজী (৩০)। ২২ ফেব্রুয়ারী বুধবার ভোরে সদর থানার পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মনির হোসেন প্যাদা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের মৃত্যু আঃ সত্তার প্যাদার ছেলে এবং ইউসুফ কাজী একই গ্রামের মৃত কাসেম কাজীর পুত্র।

    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মনির হোসেন প্যাদাকে নীল পলিথিনে কসটেপে প্যাচানো ০৩টি গাঁজার প্যাকেট যার ২টি প্যাকেটে ২ কেজি করে ৪ কেজি এবং অন্যটিতে ০১ কেজি গাঁজাসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে ইউসুফ কাজীর থেকেও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

    পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত মনির হোসেন প্যাদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lalabet Opname Verwerkingsschema per Methode

    InhoudVereisten Voordat je een Opname AanvraagtOpnamemethoden en hun VerwerkingstijdenStapsgewijze Handleiding voor een WithdrawalVeelvoorkomende Problemen en OplossingenTips voor Snellere Uitbetalingen Lalabet...