More

    পাথরঘাটায় বিএনপির ১২ নেতার পদত্যাগ

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে বিএনপির সদ্য ঘোষিত কমিটির ১২ জন নেতা সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতাদের অভিযোগ টাকার বিনিময়ে সম্মেলন না করেই এ কমিটি ঘোষণা করেছে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

    গত বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির নেতারা।

    পদত্যাগকারীরা হলেন সদ্য ঘোষিত কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, মো. মন্নান মুন্সী, মো. দুলাল, সদস্য মো. জাকির হোসেন মুন্সী, মো. সুমন মিয়া, শাহ্ জালাল, মো. ছগির হোসেন, মো. জাফর হাওলাদার, মোসা. মালা বেগম, মো. ছগির হোসেন, মো. আবু ছালেহ।

    পদত্যাগকারী নেতা বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বলেন, পাথরঘাটায় সবথেকে শক্তিশালী অবস্থানে কাঁঠালতলী ইউনিয়ন বিএনপি। দলের দুর্বিষহ সময়েও এই ইউনিয়ন বিএনপি কাজ করে যাচ্ছে। এই ইউনিয়ন কমিটি রাতের আধারে টাকার বিনিময়ে সম্মেলন না করেই ঘোষণা হবে এটা মানা যায় না। যারা কোনো দিন দলের সঙ্গে যোগাযোগ করেনি, দলীয় কার্যালয়েও আসেনি, তাদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি পরিচালিত হতে পারে না। তাই ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে ১২ জন পদত্যাগ করেছি।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, কমিটি ঘোষণায় কোন অর্থ লেনদেনের ঘটনা ঘটেনি। যারা ত্যাগী তাদেরকেই আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি এর আগেও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। যা অন্যান্য সদস্যদের মনঃপুত না হওয়ায় তারা দলের মধ্যে ভাঙ্গন তৈরি করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...