More

    হাজার হাজার বাংলাদেশি ২১ সালে ইইউর নাগরিক হয়েছেন

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: ২০২১ সালে ইইউর দেশগুলোতে নাগরিকত্ব পাওয়া বিদেশিদের মোট সংখ্যা তার আগের বছরের তুলনায়, অর্থাৎ ২০২০ সালের তুলনায় শতকরা ১৪ ভাগ বেশি। সেই হিসেব অনুসারে, ২০২১ সালে ইইউর দেশগুলোর দেওয়া মোট নাগরিকত্বের সংখ্যা ২০২০ সালের তুলনায় ৯৮ হাজার ৩০০ জন বেশি।

    ২০২১ সালে ৮ হাজার ৯০০ জন বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের নাগরিক হয়েছেন। এ সময়ে ইইউভুক্ত দেশগুলো মোট ৮ লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব দিয়েছে।

    ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয়ের (ইউরোস্ট্যাট) তথ্য অনুসারে, ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২১তম।

    কোন দেশে বেশি নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশিরা?

    ইউরোস্ট্যাট জানায়, বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি ২০২১ সালে ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মোট আট হাজার ৯০০ বাংলাদেশির মধ্যে শতকরা ৫৭ দশমিক চার শতাংশ ভূমধ্যসাগর তীরের দেশ ইতলির নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ছাড়া ১০ দশমিক দুই শতাংশ পেয়েছেন স্পেনের নাগরিকত্ব। আট দশমিক আট শতাংশ পর্তুগালের এবং আট দশমিক দুই শতাংশ ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন। বাকিরা ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

    ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় নাগরিকত্ব নেওয়ার তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এই দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন।

    দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। দেশটির মোট ৮৩ হাজার ৫০০ জন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। এই দেশটির মোট ৩২ হাজার ৩০০ জন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন৷

    তালিকায় দশম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির মোট ১৬ হাজার ৬০০ জন ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ঠিক তার পরেই, অর্থাৎ ১১তম স্থানে ভারতের অবস্থান। দক্ষিণ এশিয়ার এই দেশটির ১৬ হাজার ২০০ জন ইইউভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

    বাড়ছে নাগরিকত্ব প্রদানের হার?

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    While going to the when you look at the-individual area in Atlantic Urban area, you’ll be able to put from the crate

    But if you have fun with crypto entirely - and that i manage on crypto-amicable gambling enterprises - Wild...