More

    বাড়িতে বক্তব্য রাখছেন ইমরান, গ্রেফতারের অপেক্ষায় পুলিশ

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: নিজের জামান পার্কের বাড়িতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন পাকিস্তানের  সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। অন্যদিক তাকে গ্রেফতারে ভবনের বাইরে অপেক্ষা করছে দেশটির পুলিশ।

    ইসলামাবাদ পুলিশ পাঞ্জাব পুলিশকে নিয়ে সকালের দিকে ইমরানের বাড়ির সামনে যায়। তোশাখানা সংক্রান্ত একটি মামলার শুনানিতে ক্রমাগত অনুপস্থিত থাকায় তাকে গ্রেপ্তারে আসে পুলিশ। ৭০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী গেল বছর ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হয়েছিলেন। তোশাখানা মামলায় ইমরান তিনটি শুনানিতে উপস্থিত ছিলেন না।  স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, ইমরানকে গ্রেফতারে আদালতের আদেশে রয়েছে।

    ইসলামাবাদ পুলিশ টুইটে বলছে, লাহোর পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। পুলিশ আরও বলেন, পিটিআই প্রধান গ্রেপ্তার এড়িয়েছেন। একজন এসপি ইমরানের কক্ষে গিয়েছিলেন। কিন্তু ইমরান সেখানে ছিলেন না। আদালতের আদেশ বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করবে, আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসলামাবাদ পুলিশ ইমরানকে নিজেদের নিরাপত্তায় ইসলামাবাদে হস্তান্তর করবে। আইন সবার জন্য সমান।

    ইসলামাবাদ পুলিশের আইজি আকবর নাসির খান বলেন, পুলিশ ইমরানের কাছে আদালতের আদেশ পৌঁছে দিয়েছিল। এবং তিনি তা গ্রহণ করেছিলেন। এখন আমরা চাই তিনি আমাদের সঙ্গে যাক। সম্মানের সঙ্গে তাকে অনুরোধ করছি আমাদের সঙ্গে আসার জন্য যাতে আদালতের আদেশ মানা হয়। তিনি বলেন, ইসলামাবাদ ও লাহোর পুলিশের দল ইমরানের বাড়ির বাইরে অপেক্ষা করছে। তাকে গ্রেফতার করা ছাড়া তারা যাবে না ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...