More

    বাউফলে দলবল নিয়ে নিজের মেয়েকে কুপিয়ে জখম করলেন বাবা

    অবশ্যই পরুন

    উপমা ইসলাম রুপা নামে এক নারীকে পিটিয়ে আহত করেছে তার বাবা মোঃ খালেক মিয়া ওরফে আরডিএস খালেক ও তার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার মা হাওয়া বেগমকেও পিটিয়ে আহত করা হয়।

    হামলায় রুপার হাতে গুরুতর জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উপমা ইসলাম রুপাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দশপাড়া ইউনিয়নের চৌমুহনী এলাকায় বিশ্বাস বাড়িতে এ ঘটনা ঘটে।

    সংশ্লিষ্টরা জানান, আরডিএস খালেক দুবার বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রুপা খালেকের প্রথম স্ত্রীর সন্তান। তার দ্বিতীয় স্ত্রী সম্প্রতি মারা গেছেন। এরপর রুপা ও তার ভাই সোহাগ মাকে বাড়িতে নিয়ে আসলে বাবা খালেক রেগে যান। এরপর থেকে প্রথম স্ত্রীর মেয়ে রুপা ও ছেলে সোহাগ বাবার শত্রু হয়ে ওঠে।

    এরপর খালেক, তার দ্বিতীয় স্ত্রীর ছেলে সিয়াম ও তাদের বাহিনী রুপা ও সোহাগের ওপর কয়েক দফা হামলা চালায়। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার আবারো রুপার ওপর হামলা চালায় তার বাবা ও তার সহযোগীরা। এ সময় রুপার মা তাকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

    ভিকটিম উপমা ইসলাম রুপা বলেন, আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করা হয়েছে। সে (খালেক) অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে। তারপর আমি আমার হাত দিয়ে নিজেকে রক্ষা করি। এর আগে সে আমার ভাই ও আমাকে পিটিয়ে আহত করেছে। এ সময় আমি বাউফল থানায় অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাইনি। এ কারণে তারা আমাকে বারবার হত্যার চেষ্টা করতে উৎসাহিত হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lalabet Opname Verwerkingsschema per Methode

    InhoudVereisten Voordat je een Opname AanvraagtOpnamemethoden en hun VerwerkingstijdenStapsgewijze Handleiding voor een WithdrawalVeelvoorkomende Problemen en OplossingenTips voor Snellere Uitbetalingen Lalabet...