More

    মেরে পাঙ্গাশ মাছকে খাওয়ানোর হুমকি, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবিরের (৪২) বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আবেদন করে তালতলী উপজেলার তালতরীপাড়া এলাকার বাসিন্দা মোঃ ছগির হোসেন নামের এক ব্যবসায়ী। পরে শুনানি শেষে আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

    এ মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে, একই উপজেলার তুলাতলী এলাকার মরহুম আঃ সালাম এর ছেলে আবুল (৪৫) এবং তালতলীপাড়ার মরহুম গগণ জমাদ্দারের জেলে ইউনুচ (৪৫)।

    মামলায় উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে মামলার বাদী মোঃ ছগির হোসেনের জমিতে স্কেভেটর দিয়ে মাটি কেটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। এতে বাঁধা দিলে লোকজন নিয়ে অভিযুক্তরা মোঃ ছগির হোসেনকে দেশত্যাগ করতে চাপ সৃষ্টি করেন। অন্যথায় তাকে মেরে পাঙ্গাশ মাছকে খাওয়ানোর হুমকি দেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল ছেড়ে চলে যান অভিযুক্তরা।

    এ বিষয়ে মামলার বাদী মোঃ ছগির হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।  আমাকে এলাকা ছেড়ে চলে যেতে বারবার চাপ দিচ্ছেন অভিযুক্তরা। তারা আমার বাড়িঘর এবং জমি দখল করে নেয়ার অনবরত হুমকি দিচ্ছে। অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী। তাই মামলা করার পর তাদের ভয়ে আমি আত্মগোপনে আছি।

    তবে এ বিষয়ে জানতে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এ মামলার আইনজীবী খাইরুল ইসলাম বলেন, শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...