More

    ৪ দফা দাবিতে বরিশালে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃবরিশাল নগরীতে ‘শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন-হল দখলদারিত্ব প্রতিরোধ’সহ ৪ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৩ মার্চ, বেলা ১২ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে ‘শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন-হল দখলদারিত্ব প্রতিরোধ’সহ ৪ দফা দাবিতে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন সিকদার, বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি সন্তু মিত্র, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন,  সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য লিয়া মনি প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন,  শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নির্যাতন, হল দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ হনন করছে। গেস্টরুম ও গণরুমে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের উপর চালাচ্ছে পাশবিক নির্যাতন। ছাত্রলীগের হল দখলদারিত্বের কাছে সাধারণ শিক্ষার্থীরা অসহায় হয়ে হলের বাইরে থাকতে বাধ্য হচ্ছে।

    বক্তারা আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্যের চিত্র ভয়াবহ,  শিক্ষা পণ্যের ন্যায় ক্রয় করতে হচ্ছে চড়া দামে। আবার নেই কোনো গণতান্ত্রিক পরিবেশও। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যহীন শিক্ষাদান, গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় স্বায়ত্তশাসন প্রয়োজন। বক্তারা বলেন, করোনা পরবর্তী সময়ে একদিকে মানুষের আয় কমেছে অন্যদিকে দ্রব্যমূল্যসহ সকল শিক্ষা উপকরণে দাম বৃদ্ধি পেয়েছে। শিক্ষার ব্যয়ভার বৃদ্ধির ফলে প্রতিনিয়ত শিক্ষার্থীরা ঝরে পরছে শিক্ষা জীবন থেকে।

    সমাবেশ থেকে বক্তারা ৪ দফা দাবি বাস্তবায়নে  লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন এবং সকল স্তরের ছাত্র সমাজের প্রতি ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তাদের দাবিগুলো হচ্ছে..
    শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন- দখলদারিত্ব প্রতিরোধ করা।
    শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
    গেস্টরুম-গণরুম ও র‌্যাগিং এর নামে ছাত্র নির্যাতন বন্ধ করা।
    খাতা-কলমসহ সকল শিক্ষা উপকরণের দাম কমানো

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fans of slot machine game can play slots online and key themes quick

    The newest mix feels modern yet , familiar and helps it brand name remain to your shortlists of the...