More

    নগরীতে হামলায় ছাত্রলীগের ৫কর্মি জখম

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক:  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীতে ছাত্রলীগের ছয় কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশ ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে । সে ছাত্রদলের কর্মি ।  আটক ওই ছাত্রদল কর্মি দাবি করেছে ঘটনাটি ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে হয়েছে। বহস্পতিবার রাতে এ হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে নগরীর বগুড়া রোডে।

    আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতরা হচ্ছেন- ছাত্রলীগ কর্মী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এইচএম রিশাদ মাহামুদ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মারুফ, ইমন, সোহান, এভ্রিল ও খালিদ।

    প্রত্যক্ষদর্শী  জানান, আধিপত্য বিস্তার নিয়ে বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী সাদ ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার অনুসারী এইচএম রিশাদ গ্রুপের সঙ্গে মারামারি হয়। একপর্যায়ে উভয় গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে সাদ ও রিশাদসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে।

    প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ কর্মী সিয়াম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর সঙ্গে রিশাদ মাহামুদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। রিশাদের সহযোগীদের সরকারি বরিশাল কলেজে ছাত্রলীগের রাজনীতি করতে নিষেধ করে টিপু। এ ঘটনার জের ধরে টিপু তার দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রিশাদসহ ছয় জনের ওপর হামলা চালিয়েছে।’

    বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাহাদাৎ হোসেন বলেন, ‘আহতদের মধ্যে রিশাদ মাহামুদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

    সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, ‘কিশোর গ্যাং আব্বা গ্রুপের সদস্য রিশাদের সঙ্গে ছাত্রলীগেরই অপর গ্রুপ সাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জের ধরে দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনার বিষয়টি শুনেছেন। তবে এর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...