More

    ধর্ষণের শিকার বেতাগীর প্রতিবন্ধী কিশোরী

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ (বরগুনা):
    বরগুনার বেতাগীতে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

    আজ শুক্রবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত মুজিবর রহমান খানের (৫০) বাড়ি বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।

    ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, গত ২৯ মার্চ বিকেল ৫টার দিকে তাঁর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে বেতাগী-কচুয়া ফেরিঘাট এলাকা থেকে মুজিবর রহমান খান অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ৩০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে মেয়েকে ধর্ষণ করে। গতকাল রাতে মুজিবর তাঁর মেয়েকে ছেড়ে দিলে কাওছার হোসেন নামে এক ব্যক্তি মেয়েকে থানায় নিয়ে আসে। তখন বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন তাঁর মেয়েকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে মুজিবর রহমানের বাড়ি গিয়ে ঘর থেকে মেয়ের পরিধানের জামাকাপড় উদ্ধার করেন।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাঁর বাবা থানায় মামলা করেছেন। কাল শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত মুজিবর রহমান পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar sin complicaciones entre los mejores casino online nunca fue tan sencillo

    Cómo elegir y disfrutar de los mejores casino online sin complicaciones Explorando el mundo de los mejores casino online: una...