More

    ‘সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয়’

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: মামলাটি ছিল একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা নিয়ে। তবে সে মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলো ভারতের সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দিলো, সরকারের সমালোচনা করা দেশিবিরোধিতা নয়। জাতীয় নিরাপত্তার পরিপন্থী দাবি করে মালয়ালম ভাষার একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সরকারি নির্দেশ বহাল রেখেছিল কেরল হাই কোর্ট। বুধবার ভারতের সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দেয়। জানিয়ে দেয় পুনরায় সম্প্রচার চালু করতে কোনও অসুবিধা নেই ওই চ্যানেলের।

    রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেন, ‘‘সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠান বিরোধী কিংবা সরকার বিরোধী বলা যায় না।’’ শক্তিশালী গণতন্ত্রের জন্য যে স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজন, তা-ও উল্লেখ করে সুপ্রিম কোর্ট। আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, বুধবার এই মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, জনগণের অধিকারকে অস্বীকার করে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তোলা ঠিক নয়। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিষ্টাচারের বিরুদ্ধে গিয়ে এই প্রসঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে।

    কেরল হাই কোর্ট টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ বহাল রাখার পরই আপিল করে চ্যানেল কর্তৃপক্ষ।
    চ্যানেলটির সম্পাদক প্রমোদ রামন এবং কেরলের একটি সাংবাদিক সংগঠনও আলাদা করে মামলা দায়ের করেছিল। জাতীয় নিরাপত্তার কথা বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চ্যানেলটির লাইসেন্স পুনর্নবীকরণে অনুমতি দেয়নি। কেরল হাই কোর্ট কী ভাবে কেবল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আদালতে জমা দেওয়া মুখবন্ধ খামে থাকা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিল, তা নিয়েও সোমবার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...