More

    স্ত্রীসহ সাবেক এমপি আউয়ালের বিচার শুরু

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট:  দুর্নীতির অভিযোগে  পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের তিন মামলার বিচার কাজ শুরু হচ্ছে। তারা দু’জন পিরোজপুর জেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ালীগের সভাপতি।

    জানা গেছে,  বৃহস্পতিবার পৃথক তিন মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে।

    উভয়ের উপস্থিতিতে চার্জগঠন হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী একে নুর উদ্দীন আহম্মেদ।

    অ্যাড. নুর উদ্দীন সাংবাদিকদের বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে দুদক তিনটি মামলা করে এ দুজনের নামে। এসব মামলা বর্তমানে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে রয়েছে। আদালতের বিচারক মেহেদী আল মাসুদ অসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ গঠন করেছেন। পরে মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন। এর মাধ্যমে মামলার বিচার কাজ শুরু হয়েছে।

    মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ বলেন, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলা তিনটি করেন। এসব মামলায় পিরোজপুর -১ আসনের সাবেক এমপি
    আউয়াল ও তার স্ত্রীকে আসামিকে করা হয়েছে।

    এর মধ্যে একটি মামলার অভিযোগ, সাবেক এমপি আউয়ালের স্ত্রী লায়লা পারভীন নিজের নাম লায়লা ইরাদ উল্লেখ করে ২০১৪ সালের ২৫ আগস্ট নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি মৌজায় সরকারী ভিপি ৫ শতাংশ জমি ইজারা নেয়।

    ইজারা নেওয়ার আবেদনপত্রে লায়লা ইরাদের স্বাক্ষর ছিলো। চুক্তি অনুযায়ী আধা-পাকা ভবন নির্মাণে কথা থাকলেও দ্বিতল ভবন করে একেএম আউয়াল ফাউন্ডেশন ও পাঠাগারের নামে অবৈধভাবে দখলে রেখেছে সে জমি। ২০২১ সালের ২২ এপ্রিল স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন দুদক কর্মকর্তা মো. আলী আকবর।

    একই কর্মকর্তার করা দ্বিতীয় মামলায় অভিযোগ আনা হয়, একেএমএ আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পিরোজপুর সদরে রাজার পুকুরের জমি স্ত্রী লায়লা পারভীনের পরিবর্তে লায়লা আউয়াল উল্লেখ ৪৪ শতাংশ জমি উভয়ের নামে নেয়। পরে পুকুর ভরাট করে অবৈধভাবে সীমানা প্রাচীর দিয়ে দখলে নেয়। একই কর্মকর্তা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে এ মামলার চার্জশিট জমা দেন।

    দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালীন সময়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচাকাঠি পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের পাশে বৈচাকাঠি মৌজায় ৩ শতাংশ খাস জমি স্ত্রী লায়লা পারভীনের নামে নিয়ে দ্বিতল ভবন করে মাসিক ১৭ হাজার ২৫০ টাকা চুক্তিতে ভাড়া দেন। এ মামলায় একই কর্মকর্তা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Resetowanie hasła Spinboss: Odzyskiwanie krok po kroku

    Spis treści1. Kiedy i dlaczego potrzebujesz resetu hasła?2. Proces resetowania hasła krok po kroku3. Wymagania dotyczące nowego hasła i...