More

    বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা: বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল)  তালতলীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ১০ এপ্রিল বিকালে তালতলী বাজারে পায়রা ট্রেডার্স এলাকায় হওয়া এক মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

    তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ঘটনার যে বর্ণনা দিয়ে আমাদের ১২ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইতোমধ্যে এ মামলায় ৬ জন আদালত থেকে জামিন পেয়েছেন। বাকিরাও পাবেন।বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে শহীদুল হককে পুলিশ বাসা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের এমন আচরণের নিন্দারও ভাষা জানা নেই। সরকার এভাবেই তাদের স্বৈরাচারী দুঃশাসন দিয়ে বিএনপির তৃণমূলের কর্মীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spelen zonder gedoe: een frisse blik op casino zonder cruks

    Ontspannen Spelen bij een Casino Zonder Cruks: Wat Je Moet Weten Wat betekent spelen in een casino zonder cruks? De term...