More

    পায়রা বন্দর হচ্ছে আগামীর বাংলাদেশ।। বন্দর কর্তৃপক্ষের বিদায়ী চেয়ারম্যান

    অবশ্যই পরুন

    পায়রা বন্দর কর্তৃপক্ষের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন,পায়রা বন্দরের জন্য আমি কিছু সূচনা কাজ করেছি, যা পায়রা বন্দরকে এগিয়ে নিতে সহায়ক হবে। যার কারণে এক সময় পায়রা বন্দর হবে এ দেশের মধ্য একটি অন্যতম বন্দর। এ বন্দরকে ঘিরে এ দেশের অর্থনীতি আরও গতিশীলহবে।

    পায়রা বন্দর নিয়ে সমালোচনা ছিল উল্লেখ করে তিনি বলেন, এ বন্দরকে নিয়ে অনেক অপবাদ ছিল। অনেকে বলেছিল পায়রা বন্দর সচল হবেনা। আমরা প্রথম টার্মিনাল নির্মাণসহ বিভিন্নমুখী উন্নয়নমূলক কাজ তরান্বিত করে সে অপবাদ ঘুচিয়ে দিতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় কাজ হচ্ছে পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং সফলভাবে সম্পন্ন করা। যা আমরা করতে সক্ষম হয়েছি। এখন এ চ্যানেল দিয়ে ১২ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করে পণ্য খালাস করতে পারবে।

    তিনি আরও বলেন, পায়রা বন্দরে বিনিয়োগ করার জন্য ১৩টি বিদেশী কোম্পানী আগ্রহ প্রকাশ করেছে।

    আমরা মনে করি, পায়রা বন্দরকে ঘিরে গোটা দক্ষিনাঞ্চলের চেহারাই বদলে যাবে। এ কারণে আমরা বলি পায়রা বন্দর হচ্ছে আগামীর বাংলাদেশ। পায়রা বন্দর খুব দ্রুত আরও বড় বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে।

    কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পায়রা বন্দরের চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পায়রা বন্দরের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার রাফিউল হাসাইন, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ প্রমুখ।

    এ অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. সোহরাব হোসেন, উপ—পরিচালক (নিরাপত্তা) মো. আজিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলী হয়েছেন। আগামী ২ মে তার চট্রগ্রাম বন্দরে যোগদানের কথা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fra 24 ore dalla avanti cambio di minuscolo 20� riceverete il premio deposito al 100%

    Faccenda specialmente conoscere le tipologie presenti nei casino online in premio ossequio e promozioni ricorrenti, come sono in qualche...