More

    ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা মা-ও আহত 

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা: বরগুনায় জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাতে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পোটখালী এলাকায় এ ঘটনা ঘটে।
    আহতরা হলেন- বাচ্চু মুসল্লী, তার শ্যালক ছগির গাজী ও বৃদ্ধা মা দুলু বেগম। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, পোটখালীর ওমর আলী মুসল্লী ও মুনসুর আলী দুই পরিবারে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালত চলছে। জমিজমা সংক্রান্ত বিবাদের  জেরে সন্ধ্যার দিকে মুনসুর আলীর পরিবার ও তাদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ওমর আলী পরিবারে হামলা করে। হামলায় ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    এ বিষয় ওমর আলী মুসল্লী অভিযোগ করে বলেন, জমি নিয়ে আদালত চলার পরও হামলা করে সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ সবাইকে বাঁচাইছে। হামলায় আমার ভাতিজা বাচ্চু ও তার শ্যালক ছগির গুরুতর জখম হয়েছে। ওদের বাঁচাতে গেলে বাচ্চুর মা দুলু বেগমকেও আহত করেছে। এ বিষয় আমরা মামলা করবো।
    এ ব্যাপারে জানতে অভিযুক্ত মুনসুর আলীর পরিবার ও তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
    বরগুনা সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, আহত তিন জনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পুরুষ দুজন বেশি আহত হয়েছেন।
    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...