More

    রাজাপুরে মুখে গামছা বেঁধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় দিঘি এলাকায় খালাবড়ি যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে ৭ম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে এ ঘটনায় ওই উপজেলার বদনিকাঠি গ্রামের মৃত নুরু’র ছেলে সাকিব (২২) কে আসামী করে ছাত্রীর বাবা রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। সাকিব বাইপাস এলাকায় ভাড়া থাকতেন। মামলা হলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গতকাল শুক্রবার সোয়া সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বাইপাস মোড় সংলগ্ন দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই সাকিব।
    শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ওই স্কুলছাত্রী তার খালবাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় স্কুলছাত্রীকে একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই তরুণিকে সাবু হাওলাদারের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান বলেন, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তবে তাকে এখনও (শনিবার বিকেলে সাড়ে ৫টা) গ্রেফতার করা সম্ভব হয়নি।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CONVIENE Giocare Rso Onore SULLA Anteriore Ricarica?

    Tutte queste informazioni le trovi nell'apposita guadagno dedicata alle condizioni dell'offerta, che razza di ti illustreranno autenticamente come adattarsi...