More

    ‘আমগো ঘুমের মধ্যে ঘরে আগুনে পোড়াইয়া মারতে চাইছিল’

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা প্রতিবেদক :

    বরগুনায় এক কৃষক পরিবারকে ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে।
    সোমবার (১৫ মে) গভীর রাতে সদরের বালিয়াতলী ইউনিয়নের চর মাইঠা গ্রামে এ ঘটনা ঘটে।
    স্থানীয়রা জানান, একই এলাকার কৃষক আব্বাস পহল্লান ও আবুল পহল্লান পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একাধিকবার নিজেদের মধ্যে মামলা, হামলা সহ অগ্নিসংযোগের ঘটনায় জড়িয়েছেন। এবারও সেই  ধারাবাহিকতায়ই এ ঘটনা ঘটেছে।
    ভুক্তভোগী কৃষক আব্বাস পহলান বলেন, আমরা রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ ধোঁয়ায় ঘর ভরে গেলে টের পেয়ে উঠে দেখি ঘরের পাশের একটি খড়ের গাদায় আগুন জলছে। এসময় বাইরে লাইট ধরলে আবুল পহল্লান বাড়ির কয়েজনকে দেখে তাড়া করলে তারা পালিয়ে যায়। পরে ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করেন।
    তিনি আরও বলেন, মূলত আমগো ঘুমের মধ্যে ঘরে আগুনে পোড়াইয়া মারতে চাইছিল। আল্লাহ বাঁচাইছে, কিন্তু গরুর জন্য রাখা খড়ের গাদাটা রক্ষা করতে পারলাম না।
    এ বিষয় অভিযুক্ত আবুল পহল্লান পরিবার বিষয়টিকে অস্বীকার করেছেন। তবে ওই বাড়ির সুমা বেগম নামে এক নারী বলেন, আব্বাস পহলানদের সঙ্গে আবুল পহল্লান পরিবারের বিরোধ চলছে। নিকট আত্মীয় তাই সম্প্রতি আব্বাস পহলানদের সঙ্গে চলমান বিবাদ থামাতে গিয়ে আবুল পহলানদের কাছে আমাকেও অনেক অত্যাচারের শিকার হতে হচ্ছে।
    এ বিষয় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন,   এ বিষয় থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...