More

    ভুয়া ঠিকানা দিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা প্রতিনিধিঃ

    বরগুনায় ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. সাইদুর রহমানের বিরুদ্ধে। তিনি সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে গত ৫ বছরে পদোন্নতি পেয়ে বর্তমানে তালতলী উপজেলায় উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
    খোঁজ নিয়ে জানা যায়, তৎকালীন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমানের সময়ে ২০১৭ সালের ৯ জুন বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কয়েকটি শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বরগুনা জেলা প্রশাসন। পটুয়াখালী জেলার টাউন বহালগাছিয়া গ্রামের বাসিন্দা হয়েও প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করেন মো. সাইদুর রহমান।

    নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি নিয়োগ পান তিনি। সাইদুর রহমান আবেদনে স্থায়ী ঠিকানা উল্লেখ করেন বরগুনা সদরের আয়লা-পাতাকাটা ইউনিয়নের কদমতলা গ্রাম। যা শুধু ওই ইউনিয়নের অনলাইনের একটি বালামে ছাড়া বাস্তবে নেই।
    আবেদন ও নিয়োগে সাইদুরের উল্লেখিত স্থায়ী ঠিকানা নিয়ে অনুসন্ধান করে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আয়লা পাতাকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কদমতলা গ্রামের কেউই মো. সাইদুর রহমান ও তার বাবা আবদুল জলিল সিকদার এবং মা মমতাজ বেগম নামের কাউকে চিনতে পারেননি। এমনকি ওই ওয়ার্ডের গ্রাম পুলিশও এই নামের কোনো স্থায়ী বাসিন্দাদের চিনতে পারেননি। এরপর ৫নং আয়লা-পাতাকাটা ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের হিসেব সহকারী কাম কম্পিউটার অপারেটর অনলাইনে খুঁজে ও সংশ্লিষ্ট ওয়ার্ডে সাইদুরের কোনো জন্মনিবন্ধন পাননি। তবে ১২নং বালামে তার নাম পাওয়া যায়।

    এ বিষয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কাজী মোকলেস বলেন, আমার ৬৫ বছর বয়সে এই নামের এই ওয়ার্ডে এমন কোনো লোক বা পরিবারকে চিনি না। আর যে জন্মসনদ বানানো হয়েছে সেটা আমার আগের ইউপি সদস্যের সময়ের।

    এ বিষয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না এবং কীভাবে এই এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে তাও অবগত নই। তখনকার চেয়ারম্যান জানতে পারেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...