More

    কলাপাড়ায় আবহাওয়া ও জলবায়ূ সম্পর্কিত দুর্যোগ বিষয়ে জনসচেতনতা মূলক সেমিনার

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি:
    আবহাওয়া ও জলবায়ূ সম্পর্কিত দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদার করণ প্রকল্পের আয়োজনে এ সেমিনারে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

    প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল হাসান। জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে প্রধান আলোচক হিসেবে ধারণা তুলে ধরেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো.সানাউল হক মন্ডল।

    দুর্যোগ প্রবন এলাকা হিসেবে পটুয়াখালী জেলা প্রতিটি ঝড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্যোগকালীন সময়ে আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষিত সতর্কতা সংকেত জারির পরও দুর্যোগ প্রবণ এলাকার মানুষ আশ্রয়কেন্দে্র না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। তাই উপকূলীয় মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এ সেমিনারের আয়োজন করা হয। সেমিনারে কলাপাড়ার বিভিন্ন পেশার ১২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Very participants enjoy this online slots gambling establishment for its fulfilling VIP slots availableness system

    An informed casinos on https://vickers.uk.net/bonus/ the internet use reliable, checked technology so the game never frost or freeze, which...