More

    কলাপাড়ায় মোটরসাইকেল চাপায় নারী পথচারী নিহত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া সিক্সলেন এলাকায় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের চাপায় সত্তোরোর্ধ বৃদ্ধা পথচারী ফাতেমা বেগম নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
    দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হলেও গ্রেফতার এড়াতে মোটরসাইকেল ফেলে রেখে আহত অবস্থায় পালিয়ে গেছে।
    কলাপাড়া থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের আব্দুস সাত্তার এর স্ত্রী ফাতেমা বেগম কলাপাড়া শহর থেকে অটো রিক্সায় করে সিক্সলেন সড়কে নেমে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে মোটরসাইকেলটি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে মাথার উপর উঠিয়ে দেয়। ফলে ফাতেমা বেগম রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
    পুলিশ কর্মকর্তা জানান, তারা হাসপাতাল থেকে নিহতের মরদেহ রাত ১২টার দিকে উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছেন। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the unique perks of best non UK casino sites for casual players

    Casual players often appreciate how best non UK casino sites blend straightforward design with flexible payment options, creating a relaxed environment that encourages easygoing play.