More

    বরগুনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্র  সহ কিশোর আটক

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ আকিব (১৬) নামের এক কিশোরকে আটক করেছে জেলা দায়রা ও জজ কোর্ট পুলিশ৷

    বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
    আটক কিশোর বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে৷ তার কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

    আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে তথ্য ছিল আজ আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷ তাই সকাল থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এবং যারাই আদালতে আসেন সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। এসময় এক কিশোরের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, আটক হওয়া কিশোরকে বর্তমানে আদালত কারাগারে রাখা হয়েছে৷ ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, আদালতে হাজিরা দিতে আসার সময় আজ সকালে সড়িষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ ও তার সমর্থকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় আটক হওয়া কিশোরের বাবা জয়নাল আবেদীন জখম হয়। তিনি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...