More

    সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কালকিনি রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

    অবশ্যই পরুন

    ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি-বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি মো.গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে ও মূলহোতা ইউপি চেয়ারম্যান মাসুদুর আলম বাবুসহ সকল জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
    এতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক আরাফাত শরীফ,  উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন, সিনিয়র সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শেখ লিয়াকত হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনি সম্পাদক সৈয়দ শামীম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য আবির হাসান পারভেজ, প্রচার সম্পাদক সুমন আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ আবু তাহের খান।
    এ সময় বক্তারা বলেন, দ্রুত আইনের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমুলক বিচারের আওতায় আনতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winners can often select from a lump-share payout or annuity money spread-over decade

    Sometimes it requires some time discover a bonus, but the shell out might have been very good And there is...