More

    আগৈলঝাড়ায় সড়ক ধসে পড়ায় চলাচলে চরম দুর্ভোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন থেকে নওয়াপাড়া সড়কের বাকাল নামক স্থানে সড়ক ধসে পড়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ওই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজসহ শতশত লোকজন চলাচল করছে। সড়ক ধসে পড়ার কারনে বর্তমানে ওই সড়ক দিয়ে ভ্যান, রিক্সা, নছিমন ও অটোগাড়ী চলাচল বন্ধ হয়ে গেছে।
    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ থেকে নওয়াপাড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কের পাশে বাকাল এলাকায় ভিম ও অজুর্ন মন্ডল একটি পুকুরে মাছ চাষ করে আসছিল। ওই পুকুরে মাছ চাষের ফলে চারদিন পূর্বে সড়কের পাশের একটি গাছ ভেঙ্গে পরে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ওই সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে স্থানীয়দের মালামাল আনতে সমস্যায় পরতে হচ্ছে। চারদিন পূর্বে ওই সড়ক ভেঙ্গে ক্ষতি হলেও উপজেলা এলজিইডি বিভাগ এখনও কিছুই জানে বলে জানান।
    ওই সড়ক দিয়ে চলাচলকারী রনজিত অধিকারী বলেন, সড়কের পাশের পুকুরে মাছ চাষের ফলে সড়কের পাশের একটি গাছ ভেঙ্গে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে ওই সড়ক দিয়ে বর্তমানে যানবাহন ও লোকজন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
    এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ বলেন, আমি আপনাদের কাছ থেকে শুনেছি। বর্তমানে কোন বরাদ্দ না থাকায় সড়কে কাজ করতে পারবো না। তবে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...