More

    কোরবানী করতে বাড়িতে এসেছিলেন, বেতাগীতে বিধবাকে হত্যা

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ
    বরগুনায় জানালার গ্রিল ভেঙে বসতঘরে প্রবেশ করে বিলকিস বেগম (৫৬) নামের এক বিধবাকে হত্যা করে মূল্যাবন স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল লুট করেছে ডাকাতরা। বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া বাজার সংলগ্ন মাছুয়াখালী গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

    শনিবার সকালে ঘরের সামনের অংশে থাকা ভাড়াটিয়া আ. রহমান জুয়েলের স্ত্রী দেখতে পান ঘরের দরজা খোলা, মালামাল এলোমেলো, আলমারি খোলা এবং বিলকিস বেগম বিছানায় পড়ে আছেন। বেতাগী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।মোকামিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ডাকাতরা ওই নারীর কান, গলা এবং হাতে ব্যবহৃত স্বর্ণালংকার জোর খুলে নেয়ায় রক্তের চিহ্ন রয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

    স্থানীয়রা জানান, বিলকিস বেগমের স্বামী আ. মান্নান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত অবস্থায় মারা যান। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঢাকায় ছেলেদের কাছে থাকতেন বিলকিস বেগম। বুধবার গ্রামে আসেন সেখানে ঈদে কোরবানি দেবেন বলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino non AAMS Integrazione GamStop (Giocatori UK)

    IndiceCosa Sono i Casino non AAMS e il Loro Status per i Giocatori UKGuida Passo-Passo all'Accesso e alla RegistrazioneAnalisi...