More

    কালকিনিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম(৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিক তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত গৃহবধু উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতেবাহাদুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী।

    পুলিশ সূত্রে জানাগেছে, গৃহবধু আয়েশা বেগম একটি অটোরিকশা যোগে তার ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পৌর এলাকার নয়াকান্দি গ্রামের কুলুর ব্রিজের কাছে পৌছলে বিপরীতমুখী আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে আয়েশা বেগম ও চালক খবির সরদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসারত অবস্থায় আয়েশা বেগম মারা যায়।

    অন্যদিকে অটোরিকশা চালক খবির সরদারকে (৫০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...