More

    মানবতাবিরোধী অপরাধ: পিরোজপুরের মান্নানসহ চারজনের ফাঁসি

    অবশ্যই পরুন

    মহান স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার (২০ জুলাই) এ রায় দেন।এসময় আসামিপক্ষের হয়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি চারজন হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিনে) এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক)। অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, আসামিদের গুলিতে ৩ ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যুর বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এ শাস্তির আদেশ দেয়া হয় বলে জানিয়েছেন আদালত।চার দণ্ডপ্রাপ্ত আসামি মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগের সমর্থক হলেও বর্তমানে তারা জামায়াতে ইসলামীর সমর্থক। সূত্র: ভোরের কাগজ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Non lasciarti alterare da fantomatici trambusto crypto online che tipo di propongono gratifica prelevabili subito

    Preferire certain mucchio crypto insolito significa addirittura raggiungere rso giochi oltre a recenti! Presente e cio ad esempio acquitte insecable...