More

    কালকিনিতে মেঝ ভাইকে গলাকেটে হত্যার ঘটনায় ছোট ভাইসহ গ্রেফতার-৪

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার(৬০) নামে এক কৃষককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে আপন ছোট ভাই। এ ঘটনায় প্রধান আসামী এইচ এম সবুরসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। আজ রোববার দুপুরে থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
    পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায়  উভয় পক্ষের মাঝে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজন লোকজন সাথে নিয়ে সন্ধ্যায় কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে রাতেই এ ঘটনায় নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে সবুরসহ ৪জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে প্রধান অসামী এইচ এম সবুর, সহযোগী অসামী আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও লিপি বেগমকে বিভিন্নস্থান থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন।
    নিহতের ছেলে ফরিদ হাওলাদার কান্নজরিত কন্ঠে বলেন, আমার বাবার হত্যাকারী সবুরসহ সকলের ফাঁসি চাই।
    পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মোহরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তিব্র নিন্দা জানাই। আসামীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানাই।
    এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার সদ্য যোগদানকৃত ওসি মোঃ নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছি। আমরা দ্রুত অভিযান পরিচালনা করে মুলহোতা সবুরসহ ৪ জনকে গ্রেফতার করেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...